চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট ; ৫ দিনে গ্রেপ্তার ৩২

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার জলিবিলা গ্রামের মান্দার আলীর ছেলে ও কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার ওরফে ভেটে আক্তার (৩৯),আলমডাঙ্গা উপজেলার

ভাংবাড়ীয়া গ্রামের মরহুম বাদল প্রামানিকের ছেলে ও ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল আলী (৩৭),জীবননগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আবুছার মন্ডলের ছেলে ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নংওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি (৫০), দামুড়হুদা উপজেলার দর্শনা থানার শ্যামপুর মসজিদ পাড়ার মরহুম নুরুল ইসলামের ছেলে ও সাবেক কাউন্সিলর এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক বিল্লাল হোসেন (৩২) ও একই থানার দোস্ত গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে ও নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আলি আকবর (৩৭)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারা ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হবে। গত ৫ দিনে চুয়াডাঙ্গা জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২