আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওসি আবুল হাসান

ছবি সংগৃহীত

জুলাই গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের এক উপ-পরিদর্শকের ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

গত ৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে হাজির করে গ্রেপ্তার দেখানোর পর আজ হাজিরের নির্দেশ দেন আদালত।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ-সেনা কর্মকর্তা, আমলাসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২