পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, নববর্ষ উপলক্ষে ১৮১টি পিকআপ পেট্রল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ ও রমনা বটমূলসহ রাজধানীর যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এ জন্য পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

একই সঙ্গে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড এরই মধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের নাশকতামূলক হামলার মোকাবিলায় র‍্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যোগ করেন আহসান হাবীব পলাশ।

এ সময় সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, ‘ইভটিজিং ও যৌন হয়রানি রোধে সতর্কাবস্থায় রয়েছে র‌্যাব। আশা করি, অন্য বছরের তুলনায় এ বছর আনন্দের সঙ্গে উদযাপন হবে নববর্ষ।’

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানিয়ে হুঁশিয়ারি দিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘এরপরও র‌্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে এবং যে কোনো নাশকতার চেষ্টা হলেই নসাৎ করা হবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও স্বাভাবিক হচ্ছে : প্রণয় ভার্মা

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনসহ গ্রেপ্তার ৭

জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি

৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ফার্নেস তেলের দাম বাড়ল

হরমুজ প্রণালি ‘অবরোধের’ ঘোষণা ট্রাম্পের

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১০

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই- আইনমন্ত্রী

১১

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

১২