ফের ইনজুরিতে নেইমার, ব্রাজিলের জন্য দুঃসংবাদ

ছবি : সংগৃহীত।

ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। এবারও ডান উরুতে পেশির ইনজুরিতে ছিটকে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সান্তোস ক্লাব এক বিবৃতিতে নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। এরপর মেডিকেল টেস্টে তার ডান উরুতে পেশির ইনজুরি ধরা পড়ে। 

সান্তোস কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারের চিকিৎসা শুরু হয়েছে, তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ক্লাসিকো ম্যাচে সাও পাওলোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। ইনজুরির কারণে এই ম্যাচে নেইমার খেলতে পারবেন না। সান্তোসে ফেরার পর এটি নেইমারের তৃতীয় ইনজুরি। 

এর আগে প্রথমবার পাউলিস্তাও টুর্নামেন্টের নকআউট পর্বে করিন্থিয়ানসের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি তিনি। এরপর ব্রাজিলিয়ান লিগের তৃতীয় রাউন্ডে ফিরলেও পরের ম্যাচেই অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। সেই চোটে এক মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

ক্লাব বিশ্বকাপের পর নেইমার সান্তোসের হয়ে ১০টি ম্যাচে অংশ নিয়েছেন যার মধ্যে ৯টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং ৭টি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। এই চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কত সময় লাগবে তা এখনো স্পষ্ট নয়। এটি নেইমার ও সান্তোস ভক্তদের জন্য নিঃসন্দেহে এক দুঃসংবাদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

১০

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২