অনেক সময় হঠাৎ করেই কাজ করতে অপারগতা প্রকাশ করে চ্যাটজিপিটি। এ নিয়ে হইচই পড়ে সবখানে। সারাবিশ্বের কয়েক কোটি নিবন্ধিত গ্রাহক এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এ ঘটনায় প্রভাব পড়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশে। অনেকে আবার ফেসবুক ব্যবহার করতে নানামুখী সমস্যায় ভুগেছেন বলে অভিযোগ করা হয়।
বিশ্বের বেশ কিছু টেকভিত্তিক ওয়েবসাইট এই সমস্যাকে শনাক্ত করে এর পেছনের কারণ খুঁজেছ। অন্যদিকে, চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা ওপেনএআই এরই মধ্যে এই কারিগরি ত্রুটির
কথা স্বীকার করে নিয়েছে। বিশ্বের অনেক দেশ থেকেই এ সমস্যা শনাক্ত করা হয়।
কী ধরনের সমস্যা
সাইটভিত্তিক গবেষণা সংস্থা ডাউন ডিটেক্টর সূত্র বলছে, সারাবিশ্বের অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এ অভিযোগের সত্যতা মিলেছে। অনেকে আবার লগইন সমস্যা বা সার্ভিস ডাউন রয়েছে বলে এমন রিপোর্ট করেন।
সার্ভার লোডে ত্রুটি
অনেকে অভিযোগ করে বলেছেন, তাদের কোনো ডেটা চ্যাটজিপিটি লোড নিতে পারছে না। অনেকের ক্ষেত্রে স্ক্রিনে অথেনটিকেশন এরর
(৪০৩ এরর), সার্ভিস অনঅ্যাভেইলেবল
বা সেশন-টাইমআউট দৃশ্যমান হয়েছে।
বিশ্বের অনেক গণমাধ্যমই এ সমস্যার কথা উল্লেখ করেছে। ওপেনএআই সংস্থার দাপ্তরিক স্ট্যাটাস পেজ স্ট্যাটাস ডট ওপেনএআই ডটকম সাইটের রিয়েল টাইমে সমস্যাটি জোরালোভাবে দৃশ্যমান হয়েছে। সংস্থার অফিসিয়াল স্ট্যাটাস পেজে অপারেশনাল ক্যাটেগরিতে কারিগরি ত্রুটির বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
সংস্থার ভাষ্য
কবে নাগাদ বা ঠিক কখন সার্ভার একেবারে ঠিকঠাক হবে বা চ্যাটজিপিটি আবার আগের মতো পরিষেবা দেবে, তা নিয়ে সংস্থাটি সুস্পষ্ট কোনো তথ্য জানায়নি। তবে অনেকে এখন ঠিকমতো ব্যবহার করতে পারছেন চ্যাটজিপিটি।
কী পরামর্শ
এমন হঠাৎ সমস্যার পেছনে অবশ্য অনেক কারণ থাকতে পারে। অনেক সময় লোড নিতে না পারার কারণে এমনটা হয়। যারা সমস্যা পেয়েছেন,
তাদের লগআউট হয়ে নতুন করে লগইন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদি অনেকে ফেসবুক ব্যবহারে সমস্যা পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও লগআউট হয়ে পুনরায় লগইন করার পরামর্শ দিয়েছে মেটা কর্তৃপক্ষ।