নেপাল-বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

ছবি সংগৃহিত।

নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ রবিবার। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। তাই নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত। 

গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে উন্মোচিত হয় ট্রফি। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা এই সিরিজকে নারী কাবাডির জন্য এক নতুন দিগন্তের সূচনা হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, “প্রত্যেকেই আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরা প্রথমবার এমন আয়োজন করছি। এখানেই শেষ নয়—এটা কেবল শুরু।”

আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই টেস্ট সিরিজে অংশ নিচ্ছে দুই দল। নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ৮ জুন, ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২