তিন মাসে স্বাভাবিক হবে ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের টাকা যারা লুট করেছে ইতোমধ্যে তাদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অনেকের রাজধানীর গুলশানের মতো জায়গায় হাজার কো‌টি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা ব্যাংকের টাকা ফেরত না দিলে এসব সম্পদ বি‌ক্রি করে অর্থ আদায় করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, পরিচালক জাকারিয়া তাহের, স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, মো. আব্দুস সাত্তার সরকার, ড. মেলিতা মেহজাবিন, মো. জুলকার নায়েন উপস্থিত ছিলেন।

ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ন্যাশনাল ব্যাংকের অনিয়ম ছিল বহুমাত্রিক ও বহুপাক্ষিক। নিয়ম বা অনিয়ম যেভাবেই ঋণ দেওয়া হোক, অনাদায়ী ঋণ আদায় আমাদের লক্ষ্য। তবে আমরা দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কোনো অনিয়ম হয়নি, আগামীতেও হবে না। অনিয়মের টাকা উদ্ধারে কাজ করে যাচ্ছি। ৫টি টিম কাজ করছে, দেশের বাইরে থেকেও অডিট কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আমরা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এ বছরের অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক প্রায় ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৪০০ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ন্যাশনাল ব্যাংকের বড় ধরনের আয় আসতো বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। অনিয়মের কারণে এই আয়ে ভাটা পড়েছে। আশা করছি খুব শিগগিরই এটিও ইতিবাচক ধরার ফিরবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ গঠন করে দেয়। এর মাধ‌্যমে এস আলমের হাত থেকে দখলমুক্ত করা হয় ন্যাশনাল ব‌্যাংককে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২