ভারতের অপপ্রচার রোধে জাতি আজ ঐক্যবদ্ধ

ভারতের অপকর্ম ও অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নেতারা। ছবি সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধীনতা চাই না। ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোনো আগ্রাসন এ দেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনের রাস্তায় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

আশরাফ আলী আকন বলেন, বৈঠক শেষে মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ব‌লেন, ‘‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে, সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে, তাহলে ভারতের ব্যাপারে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।’’

আশরাফ আলী আকন বলেন, ‘‘আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধীনতা, মিত্রতা চাই না। ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যেকোনো আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।’’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও বড় করবে

১১

অভিনেত্রী তমার নতুন ইনিংস, এবার ব্যাংকার!

১২