জনবল নিয়োগ দেবে নেসকো

ছবি: সংগৃহীত ।

জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। প্রতিষ্ঠানটি ‘নির্বাহী পরিচালক (ফিন্যান্স)’ পদে কর্মকর্তা নিয়োগে ২৬ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ২০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 

প্রতিষ্ঠানের নাম : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো);

পদের নাম: নির্বাহী পরিচালক (ফিন্যান্স);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১,৪৯,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে;

*মোট ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি খাতে সিনিয়র ব্যবস্থাপনা পদে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক;

*গ্রেডিং সিস্টেমে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪ স্কেলে ২.৫ থাকতে হবে;

*সরকারি আইন, PPA, PPR, করপোরেট গভর্ন্যান্স, ট্যাক্স/ভ্যাট ও কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে সুদৃঢ় জ্ঞান থাকা প্রয়োজন;

প্রার্থীর বয়স: ৪৫-৬০ বছর (২২ অক্টোবর ২০২৫ তারিখে);

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২,০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২