পঞ্চগড়ে এডিসির গাড়ির ধাক্কায় মুয়াজ্জিন নিহত

নীলফামারীতে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ বড়ভিটা বাজার এলাকার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত্যু জমসের আলীর ছেলে ও বাজেডুমরিয়া বায়তুন্নুর জামে মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে নাজমুল ইসলাম তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য রাস্তা পার হয়ে পেট্রল পাম্পের দিকে যাচ্ছিলেন। এ সময়ে অপরদিক থেকে আসা পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সরকারি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান।

কিশোরগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে দুপক্ষে মীমাংসা করে পরিবার মরদেহ নিয়ে গেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তি অসাবধানতাবশত রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় এডিসির (শিক্ষা) জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করতে আগ্রহী না।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২