৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরইমধ্যে চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

আজ মঙ্গলবার সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক 'ওসিভি-এসডিআই' প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন। 

তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর (সংশ্লিষ্ট গন্তব্যের দেশে) কাছে ব্যালট পৌঁছেছে।

চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।

ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে তিন লাখ ৭০ হাজার ৩২২টি পোস্টাল ব্যালট। এ ছাড়া ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

পোস্টাল ভোট বিডি অ্যাপটি গত বছরের ১৮ নভেম্বর চালু করা হয়েছিল এবং ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছিল। 

ইসির তথ্য অনু্যায়ী, আজ সকাল পর্যন্ত, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১২ লাখ ৮১ হাজার ৪৩৬ জন পুরুষ এবং ২৫ লাখ দুই হাজার ২৪৬ জন নারী।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং কারাগারে থাকা ব্যক্তিরাও পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। এই সংখ্যা সাত লাখ ৬১ হাজার ১৪১। এর মধ্যে কারাগারে থাকা ছয় হাজার ২৮৫ জন অ্যাপে নিবন্ধন করেছেন।

বাংলাদেশে নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন পুরুষ, আর ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন নারী এবং এক হাজার ২২০ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২