যুদ্ধের ধাক্কা সামলাতে জ্বালানি সাশ্রয়ের আহ্বান মন্ত্রণালয়ের

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের বার্তাও এসেছে মন্ত্রণালয়ের তরফে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়, পর্যালোচনা সভায় খোলাবাজারে ডিজেল, পেট্রল বিক্রয় না করার জন্য ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশকে জ্বালানি পাচাররোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে।

পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে; সব ধরনের আলোকসজ্জা পরিহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে; ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে পাবলিক বাহন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগসমূহ সফল করার জন্য জনগণকে ধৈর্য ধারণ করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সভায় জানানো হয়, জ্বালানির সম্ভাব্য উৎসসমূহ থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে, সরবরাহ হ্রাস পেতে পারে, সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে।

তবে পবিত্র মাহে রমজানে যাতে জনদুর্ভোগ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, ওসিসহ আহত ২৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি নিয়ে তুরস্কে আন্তর্জাতিক কূটনৈতিক ফোরাম

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ

অর্শদীপ–সামরিনের প্রেমের গুঞ্জন, কে এই সামরিন

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কড়া অবস্থানে সরকার

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

রাজধানীর বাইকারদের জন্য সুখবর

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’ ফের আটকে গেল

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী

১০

অমর একুশে বইমেলায় শিশুদের গল্প

১১

বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারো হামলা: ট্রাম্প

১২