মেসির নিষ্ক্রিয়তা, মায়ামির লজ্জার হার

ছবি: সংগৃহীত

 পারলেন না লিওনেল মেসি। ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জয়ের সময়টা আরও দীর্ঘায়িত হলো আর্জেন্টাইন মহাতারকার। মার্কিন লীগস কাপের ফাইনালে ৩-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতলো সিয়াটল সাউন্ডার্স।

সৌদি সুপার কাপের শিরোপার লড়াইয়ে হার দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার হারের তেতো স্বাদ গ্রহণ করতে হলো মেসিকেও।

পুরো ৯০ মিনিট মাঠে থেকে ৫টি শট নেন মেসি, যার সবগুলোই লক্ষ্যভ্রষ্ট। পুরোটা সময়ে স্রেফ একবার পারেন সুযোগ তৈরি করতে। এমনকি, ৬ বার ড্রিবলের চেষ্টায় সফল হন মাত্র একবারই।

মেসির এমন হতাশার দিনে সুযোগ হাতছাড়া করেনি সিয়াটল। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্রিস্টিয়ান রোলডান সিয়াটলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। এরপর ম্যাচের ৮৯ মিনিটে পল রথরক আরেকটি গোল করে মায়ামির পরাজয়ের ক্ষত আরও বাড়িয়ে দেন।

২০০৭-এ প্রতিষ্ঠিত ক্লাবটির এমনিতেই বিশাল ভক্তগোষ্ঠী আছে। ফাইনালের ম্যাচ আবার মেসিদের ক্লাবের বিপক্ষে। সব মিলিয়ে সিয়াটলের মাঠ লুমেন ফিল্ডে এদিন দর্শক ছিল ৬৯ হাজার ৩১৪ জন। কোনো ফুটবল ম্যাচে এ মাঠে এটি রেকর্ড উপস্থিতি। 

পুরো ম্যাচে ১১টি শটের মধ্যে ৭টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অন্যদিকে ম্যাচজুড়ে ৬৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখা মায়ামি ১০টি শট নিলেও সবগুলোই লক্ষ্যভ্রষ্ট।

এর আগে ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে মেসি সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২