ভারতে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ১১ প্রাণ

ছবি : সংগৃহীত।

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুড়ে যায়। বাসটিতে তখন ৪০ জন যাত্রী ও দুজন কর্মী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে জেলার উল্লিন্দাকোন্ডা এলাকার কাছে জাতীয় মহাসড়ক ৪৪ (এনএইচ–৪৪)-এ।

পুলিশ জানায়, বাসটি বৃহস্পতিবার মধ্যরাতে হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করে। ভোর সাড়ে তিনটার দিকে কুরনুলের কাছে পৌঁছালে এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে ঘর্ষণ সৃষ্টি করে, যা থেকে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি জ্বলে ওঠে, ফলে অনেক যাত্রী বের হতে পারেননি।

কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল বলেন, যেহেতু এটি এসি বাস ছিল, জানালা ভাঙা ছাড়া বের হওয়ার কোনো উপায় ছিল না। যারা জানালা ভাঙতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।

এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর দুই থেকে তিন মিনিটের মধ্যেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কয়েকজন যাত্রীকে উদ্ধার করা গেলেও অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগন মোহন রেড্ডি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ১৫ অক্টোবর রাজস্থানের জয়সালমের-জোধপুর মহাসড়কে একই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় ২০ জন যাত্রী পুড়ে মারা যান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২