এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু

চমক দেখালেন মজিবুর রহমান মঞ্জু। বাঘা দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আক্তারুল আলম এ ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলে। মোট ২৮০৬ ভোটারের মধ্যে ১৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এএফএম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১টি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।

প্রায় ২৮০০ কাউন্সিলরের ভোটে এই তিনজনের মধ্য থেকে চেয়ারম্যান পদে মজিবুর রহমান মঞ্জু নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবি পার্টির সাধারণ সম্পাদক হয়েছে সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২