জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আজ বুধবার নারা শহরের একটি আদালতে বিচারক শিনিচি তানাকা এই আদেশ দেন। 

২০২২ সালে প্রকাশ্যে শিনজো আবেকে গুলি করে হত্যার ঘটনা সারা বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

জাপানে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্তদের প্যারোলে মুক্তির সুযোগ আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যারা এই সাজা পান তাদের অনেকেই কারাগারে থাকাকালীন মারা যান।

জাপানে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধ প্রায় নেই বললেই চলে। শিনজো আবে হত্যাকাণ্ড পুরো দেশকে হতবাক করে দিয়েছিল।

এই মামলার শুরুতেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামি নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘সব কিছুই সত্য। আমি যে এটা করেছি, এতে কোনো সন্দেহ নেই।’ প্রসিকিউটররা তার যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান। যুদ্ধ-পরবর্তী ইতিহাসে একে নজিরবিহীন বলে উল্লেখ করেন তারা।

অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা শাস্তি কমানোর আবেদন জানান। তাদের দাবি, ‘ইয়ামাগামি ধর্মীয় নির্যাতনের’ শিকার। তার মা ইউনিফিকেশন চার্চের প্রতি অতিরিক্ত অনুগত ছিলেন, যার কারণে পরিবারটি আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। পরে ইয়ামাগামি জানতে পারেন, শিনজো আবের সঙ্গে ওই বিতর্কিত চার্চের সম্পর্ক ছিল। এ থেকেই তার মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে দাবি করেছে প্রতিরক্ষা পক্ষ।

দুটি ধাতব পাইপ ও ডাক্ট টেপ দিয়ে ঘরে বানানো বন্দুক হাতে নিয়ে তিনি ২০২২ সালের ৮ জুলাই পশ্চিম জাপানের নারা শহরে একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে আবের দিকে দুটি গুলি ছোড়েন। শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

১০

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

১১

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

১২