অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া

ছবি সংগৃহিত।

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া ও চাইলে নিয়োগকৃত প্রতিষ্ঠান পরিবর্তন করার পদ্ধতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি কম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন।

বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন, ‘বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের ওপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।’

এ ছাড়া ওই বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

২

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৩

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৬

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৯

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১০

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১১

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১২