সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, থানায় অভিযোগ দায়ের

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুকের মেয়ে ফাহিমা খাতুন (১৭) স্থানীয় চালাইখোলা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারের অভিযোগ, গত ১৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ির লোকজন নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে ফাহিমা খাতুনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা । খোঁজাখুজির একপর্যায়ে বসতঘরের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়,গলায় ওড়না পেঁচিয়ে  ঝুলন্ত অবস্থায় রয়েছে মাদ্রাসা ছাত্রী।

ততক্ষণে তিনি আর জীবিত নেই বলে নিশ্চিত হন স্বজনরা। এ বিষয়ে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু,এবং ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন তারা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবং এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২