রায়গঞ্জে রাস্তা রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুর্শী গ্রামে আঞ্চলিক সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

বুধবার (১৮ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী নৈইপাড়া গ্রামের আবাদি জমিতে দীর্ঘদিন ধরে পুকুর খননের কাজ চলমান রয়েছে। প্রতিদিন অতি ভারী ড্রাম ট্রাক দিয়ে পুকুরের মাটি পরিবহনের কারণে সাতকুর্শী গ্রামের চলাচলের আঞ্চলিক রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা জমে সড়ক হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। 

বক্তারা আরো বলেন, গ্রামীণ এই রাস্তাগুলো স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অবৈধভাবে চলমান এই পুকুর খননের কার্যক্রমের কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পুকুর খনন বন্ধ ও সড়ক রক্ষার দাবি জানান তারা। সেই সাথে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেন তাঁরা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা সতর্ক করেন, দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২