জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: আসিফ আকবর

আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গায়কের এ পোস্টে প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরের একটি স্ট্যাটাস দেন আসিফ। লেখেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।

আসিফের এমন পোস্টে সহমত পোষণ করেন বেশিরভাগ নেটিজেন। তবে এ মতামতের বিপক্ষেও ছিল অনেকের অবস্থান। তামজিদ এ মনসুর নামে একজন নেটিজেন সহমত পোষণ করে লেখেন, সংস্কারের এটাই হোক প্রথম ধাপ। বাংলাদেশে আর চাই না পুরনো সেই দলবাজি নেতার সুপারিশ বাণিজ্য।

অন্যদিকে পারভেজ ভুইয়া নামে আরেক নেটিজেন দ্বিমত পোষণ করে লেখেন, একপক্ষ চায় জাতীয় নির্বাচন আগে হোক অন্য পক্ষ চায় স্থানীয় নির্বাচন। এখানে দুই পক্ষের যুক্তিই সমান যুক্তিযুক্ত। আগে জাতীয় নির্বাচন হলে যারা সরকার গঠন করবে তারা ইচ্ছামতো স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী নির্বাচিত করবে আবার আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে যারা নির্বাচিত হবে তারা কি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না?

এমন মন্তব্যে আসিফ প্রতিউত্তরে লেখেন, ওই দাঁতের সমস‍্যা নির্বাচন কমিশন, সরকার আর সেনাবাহিনী দেখবে। কিন্তু এতেও দ্বিমত পোষণ করেন ওই নেটিজেন। যুক্তি হিসেবে তিনি তুলে ধরেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কথা।

বলেন, শেখ হাসিনার আমলেও কিন্তু নির্বাচন কমিশন, সেনাবাহিনী আর সরকার ছিল। তারা কিন্তু আওয়ামী লীগের হয়েই কাজ করেছিল। এখন যারা উপদেষ্টা থেকে দল গঠন করছেন তারা যে এমনটিই করবে না তার কি নিশ্চয়তা আছে? এর উত্তর অবশ্য দেননি আসিফ।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২