ঢাকায় ঈদের দিন সকালে হালকা ও দুপুরের পর মাঝারি বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত।

ঢাকায় ঈদের দিন সকালে হালকা ও দুপুরের পর মাঝারি বৃষ্টির সম্ভাবনাঈদের দিনে রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা এবং দুপুরের পর মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বেশি হতে পারে। মঙ্গলবার (২৬ মে) চ্যানেল 24-কে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বিশেষ করে সিলেট, ময়মনসিংহসহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ বজলুর রশিদের তথ্য অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এরপর ১ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে। ঈদ উদযাপনে ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২