হায়াত-ই সবচেয়ে বড় পরীক্ষা

ছবি: সংগৃহীত।

গতকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যাতে দেখা গেছে, ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন; যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ। এতে পরীক্ষার্থী ও অভিভাবকরা কষ্ট পাওয়া স্বাভাবিক। কিন্তু দুনিয়ার এই পরীক্ষা চূড়ান্ত কোনো পরীক্ষা নয়। একটু ভালো করে প্রস্তুতি নিলে আগামীতে আবারও ভালো ফলাফলের সুযোগ আছে। কিন্তু আমরা সবাই এমন এক পরীক্ষায় আছি, যাতে অকৃতকার্য হলে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। 

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তিনি (আল্লাহ) সেই সত্তা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন। আর তার আরশ ছিল পানির ওপর, যেন তিনি যাচাই করতে পারেন, তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ...।’ (সুরা : হুদ, আয়াত : ৭)

অন্য আয়াতে মহান আল্লাহ আরো বলেন, ‘পৃথিবীতে যা কিছু আছে, আমি তা তার জন্য শোভা বানিয়েছি, যেন আমি পরীক্ষা করতে পারি মানুষের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ।’ (সুরা : কাহফ, আয়াত : ৭)। মানুষের এই পরীক্ষার সময়কাল তার মৃত্যু পর্যন্ত। যে দিন প্রাণ পাখি উড়ে যাবে, সে দিন এই পরীক্ষার সমাপ্তি। দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

পরকালে জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করার পর বহু অবিশ্বাসী আল্লাহর কাছে আরজ করবে যাতে তাদের আবার দুনিয়াতে পাঠানো হয়, তারা নেক আমল করে দুনিয়া থেকে ফেরত যাবে। কিন্তু তখন আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে না। পরীক্ষায় দ্বিতীয় বার অংশগ্রহণ করার সুযোগ থাকবে না।

মহান আল্লাহ আমাদের দুনিয়ার প্রকৃত পরীক্ষার ব্যাপারে সতর্ক হওয়ার তাওফিক দান করুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২