এক মাসের ব্যবধানে এলপিজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি, আজ থেকে কার্যকর নতুন দাম

ছবি: সংগৃহীত।

এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে। সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

হিসাব অনুযায়ী, গত মার্চ মাসে ১২ কেজির এলপিজির দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে তা ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়। এরপর আজ আবারও ২১২ টাকা বাড়ানোয় এক মাসে মোট ৫৯৯ টাকা বৃদ্ধি পেল সিলিন্ডারপ্রতি দাম।

নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা, যা আগে ছিল ১৪৪ টাকা ৪ পয়সা। অর্থাৎ কেজিপ্রতি বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

এদিকে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা ৭৭৬ টাকা ৫০ পয়সা।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সংকট তৈরি হয়েছে। ফলে বিকল্প পথে গ্যাস আমদানিতে সময় ও খরচ বেড়েছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে জাহাজভাড়া ও ট্রেডারস প্রিমিয়াম টনপ্রতি ২৫০ মার্কিন ডলারে নির্ধারণ করা হয়েছে।

এপ্রিল মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য (সৌদি সিপি) টনপ্রতি ৭৮২ দশমিক ৫০ ডলার এবং ডলারের বিনিময় হার ১২২ টাকা ১৪ পয়সা ধরে নতুন এ দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

যদিও বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করে, তদারকির ঘাটতির কারণে খুচরা পর্যায়ে ভোক্তাদের নির্ধারিত দামের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি গুনতে হচ্ছে- এমন অভিযোগ রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২