অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটির প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন আজ। এ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না। এ কারণে আজ আপনারা প্রবেশ করতে পারছেন না। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাস নিয়ে প্রবেশ করতে পারবেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসবো। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। সোমবার থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে।

তথ্য উপদেষ্টা বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না। এগুলোর অধিকাংশই ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলে তারপর শুরু হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একীভূত বা অধিগ্রহণে বিএসইসির পর্যবেক্ষণ বাধ্যতামূলক হচ্ছে

আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

হঠাৎ ওজন বাড়লে কেন সতর্ক হবেন, থাইরয়েড নিয়ে চিকিৎসকের পরামর্শ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

বুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্ব, দুর্ভোগে ঘরমুখো মানুষ

শূন্যরেখায় বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার মধ্যে বিজিবি-বিএসএফ বৈঠক

সাদা পোশাকে কান মাতালেন ঐশ্বরিয়া, নজর কাড়ল নতুন হেয়ারস্টাইল

ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নিচ্ছে ইরান

১০

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন হামলাকারী নিহত

১১

কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

১২