দুদকের মামলাতেও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ছবি: সংগৃহীত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ মামলাতেও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এতে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস ও তাসলিমা জাহান পপি।

জামিনের পর আইনজীবী তামান্না ফেরদৌস বলেন, এখন আনিস আলমগীরের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। সব আইনি প্রক্রিয়া শেষ হলে তিনি কারামুক্ত হবেন। আগামীকাল বৃহস্পতিবার অথবা রোববার তাঁর মুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে। পরে ২৮ জানুয়ারি আদালতের আদেশে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, আনিস আলমগীরের মোট ৪ কোটি ৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়বহির্ভূত বলে উল্লেখ করেছে দুদক।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে ওই মামলায় রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২