শহিদ আবু সাঈদের নামে যমুনা সেতুর নাম করণ করা হোক: মাহমুদুর রহমান

রংপুরে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে মাহমুদুর রহমান একথা বলেন।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন,আমি মনে করি,রংপুরবাসীর জন্যে সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ। এই সরকারের কাছে আমি আগেও দাবি করেছি, আজকে আবার নতুন করে দাবি করতে চাই অতিসত্বর যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে এটাকে শহিদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক।

আজ শনিবার রংপুরে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন। 

এসময় তিনি আরও বলেন, ‘ শহিদ আবু সাঈদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। মানুষ যখনি এই সেতু পার হবেন তখন তাদের মনে পড়বে শহিদ আবু সাঈদের সেই মহান শাহাদাতের কাহিনি। 

মাহমুদুর রহমান আরও বলেন, কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা অধ্যাপক ইউনূস সাহেব  ও ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি উপদেষ্টা পরিষদে উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নেই, এটা খুব দুর্ভাগ্যজনক।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২