গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে দুঃস্থ মাঝে জামায়াতের খাবার বিতরণ

গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থতা কামনায় অসহায়, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চরফ্যাশন সদর রোডে জামায়াত অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন ভোলা-৪ ( চরফ্যাসন-মনপুরা) আসনে জামায়াত  মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল। উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের সুস্থতা কামনায় উপজেলা জামায়াতে ইসলামী ২শ ভ্রাম্যমাণ অসহায়, দুঃস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। 

এর আগে ২৪'র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সংগঠনটি বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে। জুলাই আগস্টে জামায়াতে ইসলামী আরো কর্মসূচি পালন করবে । 

খাবার বিতরণের সময়  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা মাহাবুবুর রহমানসহ  সংগঠনটির লোড আনলোড,রিক্সা, দর্জি, পরিবহন,কৃষি- মৎস্য, দোকান কর্মচারী,নির্মাণ শ্রমিক, জেলে, সিনজি সেক্টরের শ্রমিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২