শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন জবি ছাত্রদলের

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে এই আয়োজনের শুরু করা হয়।

ইফতারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, মেসে থেকে পড়াশোনা করি। অনেক সময় একা ইফতার করতে ভালো লাগে না।

আবার ইফতারির আয়োজন করাটাও বেশ ঝামেলার। ক্যাম্পাসে ছাত্রদলের এই আয়োজনের কথা শুনে এলাম। সবার সঙ্গে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। এমন আয়োজনের জন্য জবি ছাত্রদলকে ধন্যবাদ।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও জকসু কার্যনির্বাহী সদস্য সাদমান আমিন সাম্য বলেন, পবিত্র রমজানে অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করেন। 

তাদের এই ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং রমজানের বরকত ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ মাসব্যাপী আমাদের এই ইফতার আয়োজন অব্যাহত থাকবে। যাতে কোনো সাধারণ শিক্ষার্থী ইফতার নিয়ে সংকটে না পড়েন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে। 

পবিত্র রমজান মাসে অনেক শিক্ষার্থী মেসে বা হলে থেকে কষ্ট করে পড়াশোনা করেন, তাদের অনেকের জন্যই মানসম্মত ইফতার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের সেই কষ্টের কথা বিবেচনা করেই আমাদের এই মাসব্যাপী ইফতারের আয়োজন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২