তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত।

আগামী তিন মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ডিনস-ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান যে তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তিনি শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষাকে প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন। একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সরকার কাজ করছে। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার বিকল্প নেই। তবে মাদরাসা শিক্ষকদের মে ও জুন মাসের বেতন এখনো পরিশোধ না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জন শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে কেক কাটা, পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে: শিক্ষামন্ত্রী

অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে বাংলাদেশ-মালয়েশিয়া একত্রে কাজ করবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার

মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা

২৩ জুন ঘিরে বিশেষ সতর্কতা, প্রস্তুত ১৮ হাজার পুলিশ

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

১০

দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

১১

দুদিনের সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী, শ্রমবাজারে 'অগ্রাধিকার'

১২