ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯২, নিহত বেড়ে ১৪

ছবি: সংগৃহীত।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯২ জন আহত হয়েছেন। চলমান সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে তেল আবিবের একটি ঘনবসতিপূর্ণ এলাকার কাছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত দুজন নিহত হন। এলাকাটিতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আহত ১৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের বেশির ভাগই সামান্য আঘাতপ্রাপ্ত হলেও চারজনের অবস্থা গুরুতর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭২৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ইরানের নিরাপত্তা সংশ্লিষ্ট দুই শীর্ষ ব্যক্তি- নিরাপত্তাপ্রধান আলি লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে দেশটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২