গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

ছবি সংগৃহিত।

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।  

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে ১৭ হাজারের বেশি শিশু।

রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে।   

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’ 

ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা’আলিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়।

এদিকে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের এই পরিসংখ্যানে খান ইউনিসে তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজনও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারীও নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ ও অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের উদ্ধারে এবং হামলার জবাব দিতে সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২