প্রতিদিন খালি পেটে রসুন খাওয়া কি উপকারী, খেলে শরীরে কী পরিবর্তন ঘটে

ছবি: সংগৃহীত।

রসুনকে সাধারণত রান্নাঘরের উপাদান বলেই জানি সবাই। এটি খাবারের একটি গুরুত্বপূর্ণ মশলাও। খাবারে রসুনের ব্যবহারে স্বাদ বৃদ্ধি পায়। বিভিন্ন মুখরোচক খাবারে গোটা রসুন ব্যবহারে ভিন্ন মাত্রা যোগ হয়। কখনো কখনো আবার শুধু রসুনের আঁচারও খাওয়া হয়। মূলত মুখের স্বাদের জন্যই ব্যাপক পরিচিত রসুন।

মশলার উপাদান ছাড়াও রসুনের বিভিন্ন ব্যবহার রয়েছে। সেই প্রাচীনকাল থেকে স্বাস্থ্যের গুণগত মান ঠিক রাখার জন্য রসুন ব্যবহার হয়ে আসছে। বলা যায়, ওষুধি গুণাগুণের জন্যও সমৃদ্ধ রসুন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন খাদ্যতালিকায় এক কোয়া রসুন রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো হয়। তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়া হলে শরীরে যেসব পরিবর্তন ঘটে, তা জেনে নেয়া যাক।

প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়া হলে রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। শরীরে রক্ত সঞ্চালন ও প্রবাহ ভালো করে। রক্ত জমাট বাঁধতে দেয় না এবং হার্ট ভালো রাখে।

ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে রসুন অনেক উপকারী। প্রতিদিন যদি এক কোয়া রসুন খাওয়া হয়, তাহলে ইনসুলিনের সংবেদনশীলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যা রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণ করে থাকে।

নিয়মিত এক কোয়া করে রসুন খাওয়া হলে হজমশক্তি ভালো হয়। উপকারী এনজাইম বৃদ্ধি করে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে। এতে হজমশক্তি বাড়ে। আবার পেট ফাঁপা ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের মতো হজমজনিত সমস্যাও প্রতিরোধ হয়।

এছাড়া অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। এ ক্ষেত্রে যদি প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়া হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। রসুনে অ্যালিসিন নামের যৌগ থাকে, যা বিভিন্ন জীবাণু প্রতিরোধ করে থাকে। প্রতি এক কোয়া রসুনে প্রায় ৩৪ শতাংশ অ্যালিসিন থাকে। যা রসুনের কোয়া থেঁতো করলে বের হয়। অ্যালিসিন নামক উপাদান বিভিন্ন ভাইরাস ও ছত্রাক থেকে নানা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে আপনার শরীরকে সুরক্ষা প্রদান করে থাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে চিঠি আদান-প্রদান চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বিশ্ব ওজোন দিবস আজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে সরকার

গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থাবায় আরও ৭ প্রাণহানি, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

জামালপুরে অবৈধ শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, রোগী সংখ্যা পৌনে ২ লাখ ছাড়াল

প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন

চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

১০

‘ভুয়া ওয়ার্ক পাস’ চক্র: মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

১১

আড়াই লাখ কোটি টাকায় হবে আরও তিন মেট্রোরেল, একনেকে অনুমোদন

১২