কাঁচা ডিম খাওয়া কী সত্যিই উপকারী না ক্ষতিকর

ছবি সংগৃহিত।

কম-বেশি সবাই পছন্দ করেন ডিমকে। খাবারের রকমারি পদ থেকে মুখরোচক বিভিন্ন খাবারে ডিম রাখা হয়। কারও কারও আবার ডিম ছাড়া চলেই না। এ জন্য দিনে কয়েকবার ডিম খেয়ে থাকেন। ডিম অবশ্য পুষ্টিকর খাবার।

তবে কেউ কেউ পুষ্টির জন্য কাঁচা ডিমও খেয়ে থাকেন। তাদের মতে, এতে নাকি বেশি পুষ্টি উপাদান পাওয়া যায়। এ নিয়ে আবার বিতর্ক রয়েছে। কিন্তু কাঁচা ডিম খাওয়া আসলেই ভালো কিনা, এ নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডা. আশিস মিত্র। এবার তাহলে কাঁচা ডিম খাওয়া নিয়ে জেনে নেয়া যাক।

কাঁচা ডিম কি উপকারী না ক্ষতিকর: অনেকেই কাঁচা ডিম খেয়ে থাকেন। তাদের মধ্যে এতে বেশি পুষ্টি পাওয়া যায়। কিন্তু এটি কেবলই ধারণা। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। কাঁচা ডিম খাওয়া হলে পেটের সমস্যা হতে পারে। গ্যাস-অ্যাসিডিটির মতো বিভিন্ন সমস্যার ঝুঁকি থাকে। এতে খুব একটা পুষ্টিগুণও পাওয়া যায় না। এ জন কাঁচা ডিম না খাওয়াই ভালো।

পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম: ডিম খুবই স্বল্প দামে এবং সহজেই হাতের নাগালে পাওয়া যায়। আর সাধ্যের মধ্যে এমন অল্প দামে যে পুষ্টি পাওয়া যায়, তা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। এ কারণে ডিমের ব্যাপক চাহিদা। ডিমকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিনের ভাণ্ডার। এতে ভিটামিন ডি, সেলেনিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি-সহ একাধিক প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন রয়েছে। এ জন্য প্রতিদিন ডিম খাওয়া হলে শরীরের জন্য উপকারী।

ব্যাকটেরিয়ার ঝুঁকি: সালমোনেল্লার মতো একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া উপাদান থাকতে পারে কাঁচা ডিমে। যা শরীরে কোনোভাবে একবার প্রবেশ করলে বিপদ। এ থেকে ডায়রিয়া ও অনবরত বমি হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য কাঁচা ডিম না খেয়ে সিদ্ধ ডিম খেতে পারেন। তাতে প্রোটিনের ঘাটতি পূরণসহ একাধিক খনিজ ও ভিটামিনের চাহিদা পূরণ হবে।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২