কারাগারে গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস, নেয়া হলো হাসপাতালে

ছবি: সংগৃহীত।

ইরানের মানবাধিকারকর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১ মে) তার ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, নার্গিস দু’বার সম্পূর্ণ জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে পড়েন। খবর আল-

বিবৃতিতে বলা হয়, ‘কারা চিকিৎসকরা নিশ্চিত যে কারাগারের ভেতরে তার (নার্গিস) চিকিৎসা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যদিও আগে থেকেই তেহরানে বিশেষজ্ঞ চিকিৎসা দলের মাধ্যমে তার চিকিৎসার সুপারিশ ছিল।’

এর আগে একই দিন উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দু’বার অজ্ঞান হয়ে পড়েন বলে জানায় ফাউন্ডেশনটি। তার আইনজীবীদের মতে, গত মার্চের শেষ দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন পর দেখা করতে গেলে তারা তাকে অত্যন্ত ফ্যাকাশে ও দুর্বল অবস্থায় দেখেন এবং হাঁটার জন্য নার্সের সহায়তা নিতে হচ্ছিল।

৫৩ বছর বয়সী মোহাম্মাদিকে গত ১২ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সফরের সময় গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাবন্দি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়।

পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল, যার প্রভাব এখনও তার স্বাস্থ্যে পড়ছে। তারা দাবি করেন, একাধিক ব্যক্তি তাকে শরীরের পাশ, মাথা ও ঘাড়ে আঘাত করেন।

উল্লেখ্য, ডিসেম্বরের গ্রেপ্তারের আগেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে ১৩ বছর ৯ মাসের দণ্ড ভোগ করছিলেন নার্গিস। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে তিনি সাময়িক মুক্তিতে ছিলেন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২