ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত: ট্রাম্প

ছবি: সংগৃহীত।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমনটি জানান।

ট্রাম্প দাবি করেন, ইরান তাদের জ্বালানিকেন্দ্রগুলোতে হামলা বন্ধ রাখার জন্য সাত দিনের সময় চেয়েছিল, কিন্তু তিনি তাদের ১০ দিন সময় দিয়েছেন এবং তেহরান এর জন্য ‘খুবই কৃতজ্ঞ’।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিতের মেয়াদ পাঁচ দিন থেকে বাড়িয়ে দুই সপ্তাহ করবেন।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা থাকলেও, নতুন এই ঘোষণার ফলে তা ৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং তা ‘বেশ ভালোভাবেই’ এগোচ্ছে।

ফক্সের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানের সঞ্চালকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা আমার প্রতিনিধিদের মাধ্যমে খুব বিনীতভাবে আমাকে বলেছে ‘আমাদের কি আরেকটু সময় দেওয়া যায়?’

‘তারা সাত দিন সময় চেয়েছিল, আমি দিলাম ১০ দিন। কারণ বিনিময়ে তারা আমাকে জাহাজ দিয়েছে। ওই যে আটটি জাহাজের কথা আগে বলেছিলাম, যেটাকে আমি উপহার বলেছিলাম আসলে সে কারণেই এই বাড়তি সময় দেওয়া।’

গতকাল দিনের শুরুতে হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, আলোচনার অংশ হিসেবে ইরান তাকে ‘উপহার’ স্বরূপ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে।

তবে ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে এ ধরনের কোনো আলোচনার কথা অস্বীকার করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

১

জাতিসংঘে তারেক রহমান ‘স্বল্পোন্নত দেশ’ থেকে উত্তরণের অপেক্ষা, সমৃদ্ধ-স্বনির্ভর-কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা

২

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে থেকে অস্কারজয়ী অভিনেতা-রাজনীতিকসহ গ্রেপ্তার অন্তত ৩০

৩

সূত্রাপুরে পেট্রল ঢেলে ঘরে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু

৪

একই মঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ইতিহাস

৫

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

৬

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৭

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৮

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৯

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

১০

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১১

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

১২