কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই হামলার পরই মধ্যপ্রাচ্যের দুটি দেশে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের সেনাবাহিনী শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তাদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে এটি ছিল ‘শাস্তিমূলক প্রতিক্রিয়ার’ প্রথম ধাপ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আইআরজিসির দাবি, এই অভিযানে কুয়েতের ক্যাম্প আরিফজান সামরিক ঘাঁটি ও আলি আল সালেম বিমানঘাঁটির পাশাপাশি বাহরাইনের জুফাইর ও শেখ ঈসা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভোরে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তারা জানায়, দেশজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণেই হচ্ছে।অন্যদিকে বার্তাসংস্থা কুনা জানিয়েছে, কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এর আগে আইআরজিসি জানায়, ইরানের দক্ষিণ উপকূলীয় বিভিন্ন প্রদেশ এবং পূর্বাঞ্চলে পবিত্র শহর মাশহাদের দিকে যাওয়ার সড়কের দুটি সেতুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর জবাব হিসেবেই কুয়েত ও বাহরাইনে অভিযান পরিচালনা করা হয়েছে।

মূলত বুধবার মাশহাদে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনিকে দাফন করা হবে। আইআরজিসির দাবি, খামেনির ‘ঐতিহাসিক’ শেষ বিদায়ের অনুষ্ঠানকে আড়াল করতেই যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

ইরানের এই বাহিনীটি আরও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তাহলে ইরানের ‘কঠোর জবাব’ এ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের আরও সামরিক ঘাঁটিতে বিস্তৃত হবে।

এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানায়, উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আককালা শহরের বাইরে আক তেকেহ খান সেতু এলাকায় যুক্তরাষ্ট্র সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে রেলপথে দুটি বিস্ফোরণ ঘটে।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, গোলেস্তান প্রদেশে আইআরজিসির শাখা জানিয়েছে, আক তেকেহ খান সেতু এলাকায় যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানোর হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট

বন্ধ কলকারখানা চালুতে পূর্ণ গতিতে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

১০

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

১১

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

১২