তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। মূলত দুর্বল ডলারের কারণে গত সপ্তাহের ধারাবাহিকতায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এদিকে সুদের হারের ভবিষ্যৎ গতিপ্রকৃতি বুঝতে বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য এবং মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের জন্য অপেক্ষা করছেন।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্স প্রতি ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৯ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ১৫ মে-র পর সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০৬ দশমিক ২০ ডলারে।

অ্যাক্টিভট্রেডস-এর জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন ডলারের ওপর চাপ অব্যাহত থাকা এবং ট্রেজারি ইয়েল্ড বর্তমান পর্যায়ে স্থির থাকা বা আরও কমে যাওয়ার ওপর স্বর্ণের দামের ঊর্ধ্বগতি নির্ভর করবে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম আউন্স প্রতি ৬৮ দশমিক ৯৩ ডলারে স্থিতিশীল রয়েছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮০ দশমিক ১৭ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৪৪ দশমিক ৩৫ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২