ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত।

ইরান তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ জুন) প্রকাশিত হওয়া নিউইয়র্ক পোস্টের 'পড ফোর্স ওয়ান' পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। 

ট্রাম্প বলেন, আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না, এবং তারাও পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে। এটাই ছিল সবচেয়ে বড় বিষয়। 

এই যুদ্ধে ইরানের সুবিধাজনক অবস্থানে থাকার ধারণা নাকচ করে তিনি বলেন, ইরানের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী নেই। তাদের সৈন্যসংখ্যাও খুব কম। এমনকি তাদের নেই কোনো নেতৃত্ব। তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। তাদের মুদ্রাস্ফীতি ২৫০ শতাংশ। যা কিছু খারাপ হতে পারে, তার সবই তাদের আছে।

হরমুজ প্রণালির অবরোধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি আর বেশিদিন থাকবে বলে তিনি আশা করেন না। তিনি বলেন, আমি মনে করি এটি থাকতে পারে, তবে সম্ভাবনা কম। আমার ধারণা, এর সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। পাশাপাশি, ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিকভাবে ব্যাপক সাফল্য পাচ্ছে বলেও দাবি করেন তিনি। 

ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি (মুজতবা খামেনি) অবশ্যই জড়িত আছেন, তারা (ইরান) বলে যে তিনি অনুমোদন দিচ্ছেন, কারণ বহু বহু দিন ধরে এমনই চলে আসছে। তার বাবা এবং তারপর তিনি, আমার ধারণা এটা একটা উত্তরাধিকার। 

এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে বেশ ভালোই বনিবনা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি, সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে, সম্ভবত কোনো এক সময় তাদের দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২