আর্থিক লেনদেনে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় নজরদারি আসছে

ছবি: সংগৃহীত ।

ব্যাংক খাতের সব ধরনের আর্থিক লেনদেনকে তাৎক্ষণিক স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। নতুন এই ব্যবস্থায় ব্যাংক হিসাব ব্যবহার করে কোনো ধরনের আর্থিক অপরাধ হলে সঙ্গে সঙ্গে তা জানতে পারবে সংস্থাটি।

বিএফআইইউ জানায়, নতুন পদ্ধতি চালু হলে বেনামি ঋণ, ঋণের অপব্যবহার, অর্থ পাচার, ভুয়া ঋণপত্রসহ নানা ধরনের আর্থিক অপরাধ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং সেবাকেও এই নজরদারির আওতায় আনা হবে।

বর্তমানে সন্দেহজনক লেনদেনের তথ্য ব্যাংকগুলো সময়মতো না জানালে বিএফআইইউ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না। পাশাপাশি বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচারের তথ্যও বিদ্যমান ব্যবস্থায় পাওয়া যায় না। এসব সীমাবদ্ধতা কাটাতে ‘প্রো অ্যাকটিভ ট্রানজেকশন মনিটরিং সিস্টেম’ বা পিটিএমএস চালু করা হচ্ছে।

এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় প্রতিটি লেনদেনের উৎস ও গন্তব্য বিশ্লেষণ করে অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কসংকেত তৈরি হবে। সেই সংকেত একসঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও বিএফআইইউতে পৌঁছাবে। ফলে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

চলতি মাসেই পরীক্ষামূলকভাবে ১৩টি ব্যাংকে পিটিএমএস চালু হওয়ার কথা রয়েছে। পরে সব ব্যাংককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

ব্যাংকাররা বলছেন, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে ব্যাংক খাতের অনিয়ম অনেকটাই কমে আসবে। এতে গ্রাহক ও ব্যাংকার-দুজনই আরও সচেতন হবেন এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

২

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

৩

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

৪

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৫

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৬

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৭

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৮

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৯

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

১০

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

১১

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২