ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি : সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হাদি হত্যাকারীকে এক সপ্তাহেও গ্রেপ্তার না করতে পারার তীব্র নিন্দা জানিয়েছেন। 

তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের সপ্তাহব্যাপী তদন্ত ও পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কোনো ধরনের সহিংসতার প্রতি সমর্থন না দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে উপস্থিত জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সকল সিদ্ধান্ত জনগণকে জানানো হবে।

জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হাদির আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চান। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। হাদির বড় ভাইও বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২