‘ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না’

ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পদযাত্রায় এ মন্তব্য করেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি  আকবর আলী।

ভারতের মিডিয়া উসকানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক পুলিশ কর্মকর্তারা।

পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্স গেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। 

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী খান, সাবেক ডিআইজি খান সাঈদ হাসানসহ প্রমূখ  উপস্থিত ছিলেন।

মিছিলটি শান্তিনগর, কাকরাইল, মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কয়েক'শ কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেন পুলিশের সাবেক কর্মকর্তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২