চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগমুহূর্তে দেশে ফিরে গেলেন ভারতীয় কোচ

ছবি সংগৃহিত।

চ্যাম্পিয়নস ট্রফি পর্দা উঠতে বাকি এক দিনেরও কম সময়। ১৯ নভেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির এবারের আসর। একদিন পরেই মাঠে নামবে শিরোপার বড় দাবিদার ভারত। কিন্তু নিজেদের ম্যাচের দুদিন আগে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন তাদের বোলিং কোচ মর্নে মর্কেল। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গিয়েছেন ভারতের বোলিং কোচ।

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, মর্কেল গতকাল ১৭ ফেব্রুয়ারির দলের অনুশীলন সেশনে অংশ নেননি। তিনি টুর্নামেন্টের সময় আবার ভারতীয় দলে যোগ দেবেন কি না, সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ফেব্রুয়ারির ১৫ তারিখ দুবাইয়ে ভারতের সঙ্গেই ছিলেন মর্নে মর্কেল। ছিলেন দলের একেবারে শুরুর অনুশীলন পর্বেও। যদিও ১৭ তারিখের অনুশীলনে দেখা যায়নি তাকে। এরপরেই নানা গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে জানা যায়, তার পারিবারিক এই ট্র্যাজেডির কথা। মর্নে মর্কেলের প্রস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই ভারত দলে বড় এক ঘাটতি দেখা গেল। 

মর্নে মরকেলের না থাকা ভারতের পেস বোলিং বিভাগের জন্য বেশ বড় এক ধাক্কা। দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হওয়ার কথা নয়। তার ওপর দলের মূল পেসার জাসপ্রিত বুমরাহ আগেই ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। মোহাম্মদ শামির পাশে অনেকটা তরুণ দুই মুখ আর্শদীপ সিং এবং হার্শিত রানাকে নিয়েই পেস বিভাগের আক্রমণ সাজিয়েছে তারা।

ভারতের প্রথম ম্যাচ ২০ তারিখ। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ তারিখের বিগ ম্যাচে গম্ভীর শিষ্যরা মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর বেশ একটা বিরতি পাচ্ছে ভারত। তাদের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১০

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১১

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১২