টিভি চ্যানেলের পর পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

ছবি সংগৃহিত।

বাংলাদেশের ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেলের পর এবার অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, শাহেদ আলম, জুলকারনাইন সায়ের এবং ড. কনক সরওয়ারেরইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত।

এ প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেন, ‘ভারতে আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’

তিনি আরও লিখেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’

একইভাবে ব্লক করা হয়েছে অনলাইন অ্যাকটিভিস্ট সাংবাদিক শাহেদ আলমের ইউটিউব চ্যানেলটিও। এ নিয়ে তিনি লেখেন, ‘ভারতের দালাল হইয়াও আমি মোদির মন পাইলাম না। পরানের ইন্ডিয়া রে, ব‍্যান খাইলাম তোর কারনে!’

এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’

এদিকে শুক্রবার ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত ছয়টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি ও ডিবিসি নিউজ।

ভারতের ইউটিউবে বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই ছয়টি দেখা যাচ্ছে না। এই চ্যানেলগুলোর ব্যাপারে সার্চ করতে গেলেই মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে, তাহলে ইউটিউবকে তা ব্লক করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির সরকারের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

২

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৩

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৪

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৫

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৬

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৭

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৮

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৯

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

১০

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১২