৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে। বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীর গতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

এ সময় হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। আমরা আপিলের মাধ্যমে তার কঠোর শাস্তি প্রত্যাশা করছি।

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। আশা করছি, সরকার দ্রুতই কর্মসূচি ঘোষণা করবে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

২

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৩

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৪

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৬

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৭

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১০

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

১১

হকার উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর

১২