’পিচ দেখে ভেবেছিলাম আমার টিভি নষ্ট’

ছবি: সংগৃহীত।

সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় উইকেট। দুই ম্যাচেই খেলা হয়েছে বেশ 'কালো' চেহারার পিচে। তবে দ্বিতীয় ম্যাচের তুলনায় একটু বেশিই কালো ছিল প্রথম ওয়ানডের উইকেট। সেটি টিভিতে দেখে নিজের টিভিই নষ্ট ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন না আকিল। বাড়িতে বসে নিজের টিভিতেই প্রথম ওয়ানডে দেখেন তিনি। সেদিনের পিচের রং ছিল গাঢ় কালো। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক হাস্যরসের সৃষ্টি হয়।

দ্বিতীয় ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের ওই উইকেট দেখে নিজের বিস্ময়ের কথা লুকাননি আকিল।

মিরপুরের কালো উইকেট দেখে তার কী মনে হচ্ছিল? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি ম্যাচটা (শুরু থেকে) দেখছিলাম না। টিভি চালিয়েই ভাবলাম, টিভিটা নষ্ট হয়ে গেছে। পিচটা এত কালো! আমি ভাবছিলাম রঙ জ্বলে গেছে হয়তো। পরে বুঝলাম না, এটা আসলেই কালো মাটি।’

মিরপুরের এমন স্পিন-বান্ধব উইকেট ক্রিকেটের জন্য ভালো কি না, সে প্রশ্নে তিনি রসিক ভঙ্গিতে বলেন, ‘আজ আমরা একটা রেকর্ড করলাম—৫০ ওভার স্পিনে! আপনি বলুন, দুনিয়ার কোথায় এমন দেখেছেন? দারুণ ম্যাচ ছিল, রোমাঞ্চকরও বটে, কিন্তু এইটুকুই বলব।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২