আমি চাই না যে আমার খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিক- ফিল সিমন্স

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে। কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার করে ব্যাট করতে পারেনি তারা। প্রথম ম্যাচে ২২১ রান করলেও দ্বিতীয় ম্যাচে ১০৯ ও তৃতীয় ম্যাচে মাত্র ৯৩ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। বিধ্বস্ত এই সিরিজের পর বুধবার রাতে দেশে ফিরে টাইগাররা।

দেশে পা রাখার পর বিমানবন্দরে সমর্থকদের তোপে মুখে পড়েছিলেন ক্রিকেটাররা। বেশ কয়েকজন সমর্থকের আচরণ ছিল আক্রমণাত্মক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্রিকেটারদের সমালোচনা চলছে। চলছে তীর্যক মন্তব্যও। টাইগারদের কোচ ফিল সিমন্স ক্রিকেটারদের নিয়ে সমালোচনার পক্ষে। কিন্তু তিনি বর্ণবাদী আচরণের বিপক্ষে। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এক প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী আচরণ নিয়ে। উত্তরে সিমন্স বলেন,‘খুব খুশি হলাম প্রসঙ্গটা আপনি তুলেছেন। ‘আমি শুধু এটুকু বলব, খেলোয়াড়দের বিষয়ে বর্ণবাদের বিষয় আনা মোটেও ঠিক নয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা মোটেও ঠিক নয়। কিন্তু আমি চাই না যে আমার খেলোয়াড়রা সোশ্যাল মিডিয়ায় কোনো জবাব দিক।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২