নারীর মৃত্যুর ঘটনায় দুঃখিত শোকাহত; জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জামিনে মুক্তি পান তিনি। সূত্রের খবর, হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর পিছনের গেট দিয়ে জেল থেকে বের হন তিনি। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করার পর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর তেলঙ্গানা হাইকোর্ট। কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অসম্পন্ন থাকায় সঙ্গে সঙ্গেই পুলিশি হেফাজত থেকে বের হতে পারেননি আল্লু আর্জুন, শুক্রবার রাতেই তাকে কাটাতে হয়েছে কারাবাসে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুন বলেন, ‘নারীর মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব উল্লেখ করে অভিনেতা বলেন, ‘পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই।’

উল্লেখ্য, নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন আল্লু।  এ ঘটনার তার পরিবারকে ২৫ লাখ টাকাও দেয়ার আশ্বাস দিয়েছেন অভিনেতা। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২