সিরাজগঞ্জ কওমী জুট মিল চালুর দাবিতে মানববন্ধন

সংগৃহিত ছবি

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জাতীয় জুট মিল (কওমী জুট মিল) পুনরায় চালুর দাবিতে জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর)  সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জাতীয় জুট মিলের ১নং গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় জুট মিলের মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম লিটন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মাহমুদ রানা, জেলাছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ কওমী জুট মিল বন্ধ থাকায় অনেক শ্রমিক কর্মস্থল হারিয়ে বেকার হয়ে পড়েছেন।  আমি জানতে পেরেছি যে, সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে, তার মধ্যে সিরাজগঞ্জের কওমী জুট মিলটি থাকতে হবে। কৃষি নির্ভর এ জেলায় ব্যাপক পাট উৎপাদন হয়। জুট মিল বন্ধ থাকায় কৃষক পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানকেই ধ্বংস করে দিয়েছে। সরকার পলিথিন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এজন্য বিকল্প হিসেবে জুট মিল থেকে তৈরি পাটের বস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২