সিরাজগঞ্জে ডিভাইডার স্থাপন ও পার্শ্ব রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

ছবি সংগৃহীত ।

ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে মহাসড়ক অবরোধ করে ডিভাইডার স্থাপন ও পার্শ্ব রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) সকালে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদুৎ অফিসের সামনে দেড় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা।এতে মহাসড়কের উভয় পার্শ্বে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এই যানজট নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদুৎ অফিসের সামনে পার্শ্ব রাস্তাটি অজ্ঞাত কারনে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।পাশ্ববর্তী এই রাস্তা বন্ধ থাকা ও রোড ডিভাইডার না থাকার কারণে গত এক বছরে ৬ থেকে ৭ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

বক্তারা আরও জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম।অথচ অজ্ঞাত কারণে পল্লী বিদুৎ অফিসের সামনের পার্শ্ব রাস্তা বন্ধ ও রোড ডিভাইডার না থাকার কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে।

জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার দেয়ার দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, রাস্তার এমন অবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাত করেনি।স্থানীয়রা পার্শ্ব রাস্তা খুলে দেয়া ও রোড ডিভাইডার স্থাপনের দাবি জানান।দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত কুমার তালুকদার, পল্লী চিকিৎসক জাকির হোসেন, ইউপি সদস্য আনিসুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া সহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২