বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

মাঠে বসে খেলার সুযোগ যেমন থাকছে, তেমনি সরাসরি সম্প্রচারও দেখা যাবে টিভি ও অনলাইনে।

বাংলাদেশে সিরিজটি দেখাবে দেশের দুটি জনপ্রিয় চ্যানেল—টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, যা পাকিস্তানেও সম্প্রচার করবে। 

ভারতের দর্শকরা ম্যাচগুলো দেখতে পাবেন ফ্যানকোডে, আর বিশ্বের অন্যান্য দেশে দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

নির্ধারিত ভারত সফরের পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়ে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ খেলছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজ শেষে সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে লিটন দাসরা। তাই এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২